যশোরে ট্রলির ধাক্কায় শিশু গুরুতর আহত, অবস্থার অবনতি

Share

যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান (৩) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিয়ান খেলা করতে গিয়ে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

Read more