যশোর প্রতিনিধি:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ১,৯৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১,৩২,৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১,৩০,৪৪২ জন। অনুপস্থিত থাকে ১,৯৯৯ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের ১০টি জেলার ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাভিত্তিক অনুপস্থিতির সংখ্যা হলো—খুলনায় ১৮০ জন, বাগেরহাটে ১১৪ জন, সাতক্ষীরায় ১৫৫ জন, কুষ্টিয়ায় ২৩৯ জন, চুয়াডাঙ্গায় ১১১ জন, মেহেরপুরে ৮৪ জন, যশোরে ২৬২ জন, নড়াইলে ৮০ জন, ঝিনাইদহে ২৩৬ জন এবং মাগুরায় ৭৯ জন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ১,৯৯৯ জন
Share
Read more