যশোরে ভোর রাতে দুই যুবক আটক,পুলিশের কাছে হস্তান্তর

Share

বিশেষ প্রতিনিধি 
যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকায় ভোর রাতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় দুই যুবককে আটক করে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন বাবু হাসান ও জুনায়েদ হাসান। তারা যশোর সদর উপজেলার পৃথক গ্রামের বাসিন্দা।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এলাকাবাসী তাদের সন্দেহজনক অবস্থায় আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং দুপুরে আদালতে সোপর্দ করে।

Read more