যশোর প্রতিনিধি
যশোরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে কুপিয়ে আহত হয়েছেন ছোট ভাই। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।
আহত তানভীর (২৩) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তার পিতা সালাউদ্দিন। অভিযুক্ত বড় ভাই তানজিল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই তানজিল একটি বটি দিয়ে তানভীরের গলার পেছনে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যশোরে পারিবারিক কলহে ছোট ভাইকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
Share
Read more