যশোর প্রতিনিধি:
যশোরে ছুরিকাঘাতে ঐশী (১৯) নামের এক তরুণী আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন নিউ মার্কেট শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত ঐশী যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার বাসিন্দা এবং তার পিতা রায়হান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাত কারণে শফি (২৬) নামের এক ব্যক্তি ঐশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে ঐশীর মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত শফির পূর্ণ পরিচয় জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যশোরে ছুরিকাঘাতে তরুণী আহত, হাসপাতালে ভর্তি
Share
Read more