যশোর কেশবপুরে মুদি ব্যবসায়ীকে অপহরানার অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের কেশরপুর উপজেলার ত্রিমোহিনী বাজারের তরিকুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তরিকুল উপজেলার মধ্যকুল মধ্যপাড়ার মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে।
তরিকুল ইসলামের বড় ভাই হাফিজুর রহমান অভিযোগ করেছেন, ত্রিমোহনী মোড়ের স্বর্ণপট্টীতে তার ভাইয়ের একটি মুদি দোকান আছে। গত ২২ এপ্রিল বিকাল ৪ টার দিকে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে পাকা রাস্তার উপরে আসে। সে সময় অজ্ঞাত ও ১০-১২ জন একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই তাকে মোবাইল করে অপহরণ বিষয়টি জানায় এবং কাউকে চেনে না বলেও জানাই। তাকে কোথায় নেয়া হয়েছে জিজ্ঞাসা করলে সে জায়গাটি চেনে না বলে জানায়। কি কারণে অপহরণ করা হলো তাও জানাইতে পারেনি। ৩ মিনিট মোবাইল ফোনে কথা বলার পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুঁজি করে তিনি তার ভাইয়ের সন্ধান পাননি। অজ্ঞাত দুর্বৃত্তরা তার ভাইয়ের ক্ষতির উদ্দেশ্যে অপহরণ করেছে বলে তিনি ধারণা করছেন। এই ঘটনায় তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কেশবপুর থাকার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেছেন,” বিষটি থানার উপ-পরিদর্শক লিটন তদন্ত করছেন। অপহৃত ব্যবসায়ীকে খোঁজার চেষ্টা চলছে।”

Read more