ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি শুক্রবার রাতে একটি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ পৌঁছাবেন।
পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পর, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য মার্কিন লজিস্টিকস ও নিরাপত্তা দল এরই মধ্যে ইসলামাবাদে অবস্থান করছে বলেও জানিয়েছে সূত্র।