যশোরে জমির গাছ নিয়ে বিরোধ মহিলা মেম্বারকে পিটিয়ে আহত

Share

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমির গাছ নিয়ে বিরোধের জেরে হাসিনা বেগম (৪৯) নামে এক মহিলা ইউপি সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমের বাড়ির পাশেই। আহত হাসিনা বেগম ফতেপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং তিনি চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সিরাজুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির উপর থাকা গাছ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন হাসিনা বেগম। এ সময় প্রতিবেশী বাবল (৫০), রাজিয়া (৪০), মিঠুন (২২) ও রিনা (৪৫) সংঘবদ্ধ হয়ে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করে আহত করে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Read more