যশোর অফিস
মাননীয় প্রধানমন্ত্রীর যশোর সফরকে ঘিরে জেলার সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ ও জাতীয় তরুণ সংঘ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে যশোরের অবকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক। তিনি বক্তব্যে যশোর মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন, যশোরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং আধুনিক শিশু পার্ক স্থাপনের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার, কর আইনজীবী অ্যাডভোকেট নাহিদ, সালাম আক্তার, লতা মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যশোর জেলার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তাদের অরাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যশোর জেলা সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, দেশের আরও অন্তত ২২টি জেলা উপকৃত হবে।
সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি