যশোর প্রতিনিধি
যশোরেহাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন নিশ্চিত রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। মোট ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৩৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন হওয়া এবং শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা জরুরি।