যশোর প্রতিনিধি
যশোর শহরের টাউন হল মাঠে দুইদিন ধরে একটি হোন্ডা মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকায় কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গাড়িটি কারএ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে মোটরসাইকেলটি মাঠে পড়ে থাকতে দেখা যায়। এরপর রোববার দিনভর কেউ সেটি নিতে না আসায় বিষয়টি সন্দেহজনক মনে হয় এলাকাবাসীর। পরে রোববার রাত ১০টার দিকে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার জানান,এখন পর্যন্ত মোটরসাইকেলটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন,মোটরসাইকেলটির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কেন এবং কীভাবে মোটরসাইকেলটি সেখানে ফেলে রাখা হলো, তা উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।