যশোরের দুই সহ্রাধিক কেন্দ্রে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান

Share

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে সারাদেশের ন্যায় যশোরের ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। দুই হাজার ২৫৬টি কেন্দ্রের মাধ্যমে দুই লক্ষাধিক শিশুকে টিকার আওতায় আনতে এই কর্মসূচি শুরু হচ্ছে। গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন মাসুদ রানা। আজ রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। যশোরে এখন পর্যন্ত ৩৭২ জন শিশুর হামের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে। তবে এখনও কেউ মারা যায়নি। এমন পরিস্থিতিতে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়। সেই তালিকায় যশোর সদর উপজেলাও ছিলো। এই টিকাদার কর্মসূচিতে সদরের ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। এবং এবার জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার গণ টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পুরো জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হবে, চলবে ১০ মে পর্যন্ত। ৮ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। একইসাথে তিনি অভিভাবকদের আতংকিত না হয়ে টিকা গ্রহণে আহবান জানান।

Read more