যশোরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরি

Share

যশোর অফিস 
যশোরে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের পাশের মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল ) দুপুরে জুম্মার নামাজের সময় চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কাজী তরিকুল ইসলাম জানান, দুপুর ১টা দিকে তিনি তার লাল রঙের ‘হোন্ডা ড্রিমনিয়ো’ (যশোর-হ-১৬-৬১৯৩) মোটরসাইকেলটি সাব-রেজিস্ট্রি অফিসের পাশে এবং এসপি অফিসের ২নং গেটের বিপরীতে ফাঁকা জায়গায় রেখে মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে ১টা ২৫ মিনিটে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাতনামা চোরেরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার ৫শ টাকা।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং সাক্ষী আবু সাইদ, কাজী আতিকুল ইসলাম মান্নাসহ পরিচিতদের নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি।
ভুক্তভোগী আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের ভবন এবং রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করলে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে। এ বিষয়ে তিনি কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, শহরের অত্যন্ত জনবহুল এবং স্পর্শকাতর এলাকা থেকে দিনের আলোতে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে

Read more