যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

Share

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৭০ বিলিয়ন ডলার হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এটি চূড়ান্ত হিসাব নয় এবং বিভিন্ন স্তরে পুনর্মূল্যায়নের পর এই অঙ্ক পরিবর্তিত হতে পারে।

রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণত ক্ষয়ক্ষতির মূল্যায়ন একাধিক পর্যায়ে করা হয়, তাই চূড়ান্ত পরিসংখ্যান ভিন্ন হতে পারে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে আবাসিক এলাকায় চালানো হামলায় এক লাখ ২৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাজেরানি আরও জানান, যুদ্ধক্ষতিপূরণের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায়ও এ বিষয়টি উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবারের দ্বিতীয় দফা আলোচনা নিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন বিশ্ব নেতারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে বৈঠকের চূড়ান্ত রূপরেখা এখনও প্রক্রিয়াধীন।

Read more