যশোর অফিস
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে চোরাই মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষে ইমন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ইমন নোয়াপাড়ার বাহাদুরপুর ইউনিয়নের বাসিন্দা এবং রজব আলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন একটি মোবাইল ফোন কেনার পর সেটি চোরাই বলে বুঝতে পারেন। পরে মোবাইলটি ফেরত দিতে টিবি ক্লিনিক মোড়ে গেলে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ঈমন (২০) নামের এক যুবক সেটি নিজের বলে দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ঈমন ধারালো অস্ত্র দিয়ে ইমনের কপালে আঘাত করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ইমনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।