যশোরে চলে গেলেন প্রিয় শিক্ষক হাজী ওমর ফারুক মোল্লা

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের কৃতী সন্তান ও ঘোপ নরসিংহকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক হাজী ওমর ফারুক মোল্লা আর নেই।
বার্ধক্যজনিত নানা রোগে ভুগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত দশ দিন ধরে যশোরের ইবনে সিনা হাসপাতাল যশোর এর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে বিকেলে তিনি সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষাজীবনে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার হাত ধরে গড়ে উঠেছে বহু মেধাবী শিক্ষার্থী, যারা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কর্মরত। এলাকাবাসীর কাছে তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন একজন অভিভাবক ও পথপ্রদর্শক।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
বুধবার ঘোপ ঈদগাহ মাঠ এ মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়।

Read more