যশোর পৌরসভার ভেকুর ধাক্কায় প্রাণ গেল পৌরসভার কর্মচারীর

Share

যশোর প্রতিনিধি 
যশোর পৌরসভার ভেকুর ধাক্কায় প্রাণ গেল পৌরসভার শামসুল (৭০) নামে এক কর্মচারীর।
বুধবার রাত আটটার দিকে যশোর পৌরসভার সামনে এদূঘটনা ঘটলেও বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের বক্সার হুশতলা এলাকার  মৃত পাচু মন্ডলের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন বুধবার রাতে পৌরসভার ভেকু গাড়িতে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়না তদন্তে দেয়া হচ্ছে।

Read more