প্রেস বিজ্ঞপ্তি
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু জল বসন্ত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তঁার আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টুর আশু রোগ মুক্তি কামনা করেছেন। একই সাথে নেতৃদ্বয় আনোয়ারুল কবির নান্টুর দীর্ঘায়ুও কামনা করেছেন। অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বদরুদ্দিন বাবুল ও এ.কে.এম গোলাম সরওয়ার সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টুর রোগ মুক্তি কামনা করেছেন।