যশোরের বেনাপোল সীমান্তে অভিযানে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ দুই ব্যক্তি আটক

Share

যশোর অফিস 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটকের কথা জানিয়েছেন বিজিবি।
এসময় মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।অন্যান্য মালামাল মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার সারাদিন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিজিবি জোয়ানরা এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।
মাদকদ্রব্য বহনের দায়ে আটক দু’জন হচ্ছেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্টথানার ছোটআচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে
ভারতীয় ৩,৯৭৩টি ইয়াবা বড়ি,২কেজি গাঁজা,১৪২টি শাড়ী,৩ কেজি জিরা,২টি মোবাইল ফোন,৬ কেজি কিসমিস, ৫৭২৯টি খাদ্য সামগ্রী,নগদ ৯ হাজার ৬১০ টাকা,১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী।
আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আটকদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

Read more