প্রেস বিজ্ঞপ্তি
যশোরের দুই সাংবাদিকের বোন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক ডেইলি নিউএজ যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের বিশেষ প্রতিনিধি সাইফুর রহমান সাইফের বোন শাহানারা (৬৫) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জেইউজের সাবেক সভাপতি, বাংলাদেশ টুডে,ও বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি এবং জন্মভূমির পত্রিকার বিশেষ প্রতিনিধি শহিদ জয়’র ছোট বোন ফারজানা ইয়াসমিন (৩৫) যশোর জেনারেল হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের সকল সদস্য তাদের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।