যশোর অফিস
যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে মাছুম হোসেন ৬ দশমিক ৩৫ শতাংশ জমিতে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এসময় সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র—লোহার পাইপ, দা ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়।
প্রতিবাদ করলে মাছুমকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পুনরায় হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে গত ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মাছুম হোসেন জানান, তিনি বসতবাড়িতে ভবন নির্মাণের কাজ শুরু করলে সাইফুল বাহিনী শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। এছাড়া তাকে একাধিক মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব মামলা আদালতে খারিজ হয়েছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নির্মাণকাজ বন্ধ
যশোর অফিস
যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে মাছুম হোসেন ৬ দশমিক ৩৫ শতাংশ জমিতে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এসময় সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র—লোহার পাইপ, দা ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয়।
প্রতিবাদ করলে মাছুমকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ওই এলাকায় বাড়ি নির্মাণ করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পুনরায় হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে গত ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী মাছুম হোসেন জানান, তিনি বসতবাড়িতে ভবন নির্মাণের কাজ শুরু করলে সাইফুল বাহিনী শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। এছাড়া তাকে একাধিক মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব মামলা আদালতে খারিজ হয়েছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা