যশোরে জনসচেতনতায় ভোক্তা অধিকার সংরক্ষণে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

Share

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাজার তদারকি সংস্থা ভোক্তা-অধিকার সংরক্ষণ জনসচেতনাতায় বিষয়ে স্কুলশিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন প্রতিষ্ঠানটি। আজ ত্রিশ মার্চ সোমবার সকাল ১১ টায় যশোর শহরের লোন অফিস পাড়া সম্মিলনী ইনস্টিটিউশন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় বক্তব্য রাখেন সম্মিলনী ইনস্টিটিউশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মিহির কান্তি সরকার ও ক্যাব যশোর জেলার সহ-সভাপতি আব্দুর রকিব সর্দার অপু প্রমুখ।
প্রধান আলোচক তার বক্তব্যে সেলিমুজ্জামান শিক্ষার্থীদের ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । শিক্ষার্থীদের বলেন, যেখানেই ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে সেখানেই ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন হবে। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনামূলক বক্তব্য পেশ করেন।

Read more