যশোরে গণপিটুনিতে আহত গরু চোরের মৃত্যু

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছায় গরু চুরিকালে গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছে। আজ রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম জানান, গতকাল শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো আলমগীর হোসেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন বেড়িয়ে এসে তাকে আটক করে। একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আলমগীর।

ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more