ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

Share

হরমুজ প্রণালি পুনরায় চালু করার ‘প্রথম বড় পদক্ষেপ’ হিসেবে, মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিকটবর্তী ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘একাধিক’ ৫ হাজার পাউন্ড ওজনের ‘গভীর ভেদক্ষম’ (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূল বরাবর শক্তিশালী সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় মার্কিন বাহিনী সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের গভীর ভেদক্ষম গোলাবারুদ ব্যবহার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাগুলোতে থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছিল।

এই বোমা হামলার ঘটনা ঘটেছে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর, যেখানে দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ বন্ধের পদক্ষেপ নেয়। এর ফলে সামুদ্রিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

Read more