ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল নিয়ে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের সমাবেশ ও ইফতার মাহফিল পন্ড করতে আসলে বিএনপি কর্মীদের সাথে জামায়াতের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হন। বেলা সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তরু মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হওয়াই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তরু মিয়ার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
নিহত তরু মিয়া মাধবপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। প্রায় দুই যুগ তিনি প্রবাসে ছিলেন। ৫ মাস আগে দেশে ফিরে আসেন। তার ছেলে শিপন রহমান ইউনিয়ন ছাত্রদলের নেতা হওয়াই দেশে ফিরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন ।
ইউনিয়ন যুবদল নেতা আবু কালাম বলেন, জামায়াতের কর্মীদের হামলায় আমিসহ বিএনপির ৭নেতাকর্মী আহত হন। দুপুর সাড়ে ১২ টার দিকে আমাদের ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তরু মিয়া মারাত্বক আহত হন। তিনি সেই সময়ই হাসপাতালে বমি করছিলেন। তার অবস্থা খারাপের দিকে গেলে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তাররা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আইসিউতে তরু মিয়া মারা যান। তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আহত তরু মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। পূনরায় যেকোন অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেই কারণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সংঘর্ষের ঘটনাসহ সার্বিক ঘটনা ও পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি বলে জানান তিনি। ঘটনায় যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
ঝিনাইদহে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
Share
Read more