যশোর অফিস
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে সোহাগ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি বারান্দীপাড়া (বৌ বাজার, মাঠপাড়া) এলাকার কেরামত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সদর পুলিশ ফাঁড়ির এএসআই সৈয়দ আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় টহল দিচ্ছিলেন। এসময়,বারান্দীপাড়া নাথপাড়া এলাকায় এক ব্যক্তি মাদক সেবন করে অসংলগ্ন কথাবার্তা বলছে এবং জনসাধারণকে বিরক্ত করছে এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন তাকে আটক করে রাখে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তার মুখ থেকে মাদকের গন্ধ পাওয়া গেলে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে অ্যামফেটামিন পজিটিভ পাওয়া যায় বলে চিকিৎসক মতামত দেন।
পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা