হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে হামলা

Share

হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আক্রান্ত হওয়ার পর দেশটির নৌবাহিনী সেটিকে সহায়তা দিচ্ছে। ওমানের নৌবাহিনী ইতোমধ্যে ২৩ জন ক্রু সদস্যের মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে বুধবার সেখানে ছোড়া অজ্ঞাত বস্তুর আঘাতে মোট তিনটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি ছবিতে ব্যাংককের মালবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ‘ধ্বংস’ করেছে।

Read more