যশোর অফিস
যশোর চাঁচড়া ফাঁড়ি পৃথক অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ২৫০গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে সদর থানার রায়পাড়ায় অভিযান চালিয়ে রওশনকে ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁচড়া ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে রায়পাড়ার রওশন তার বসতঘরে প্যাকেজিং করা অবস্থায় থেকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।