যশোর অফিস
যশোরের আলোচিত সন্ত্রাসী অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে (২৫) আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটক গোল্ডেন ফিরোজ শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বলেছেন, গোল্ডেন ফিরোজ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে। গত শুক্রবার (৬ মার্চ) রাতে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনের এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ারা রয়েছে।