ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

Share

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে খোররামশাহর-৪, খাইবার ও ফাতাহ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

মিডল ইস্ট আই ও আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের ফলে যে ধ্বংসাবশেষ (শ্র্যাপনেল) পড়ে, তাতে মধ্য ইসরায়েলের এক বাসিন্দা আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, গত শনিবার থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬০০ এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।

টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বলেছে, শুক্রবার ইরানের সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক মূল্যায়ন অনুযায়ী, এই দফায় স্বল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানার কোনো খবর নেই। তবে কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ পড়েছে।

হামলার সময় তেল আবিব ও মধ্য ইসরায়েলের আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। প্রায় ১১ ঘণ্টা পর এটিই ছিল প্রথম সতর্কতা। একই সময়ে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে।

Read more