যশোর অফিস
যশোরের আলোচিত ব্যক্তি তানভীর হোসেন তানকে চাকুসহ আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে ক্ষমতার দাপট দেখিয়ে আতঙ্ক সৃষ্টির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক তানভীর হোসেন যশোর সদর উপজেলার পুলেরহাট বেড়বাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। এ ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন একই গ্রামের সিরাজুল দফাদারের ছেলে নাজমুল, বাবুলের ছেলে স্বপ্ন, আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ কুমার রায় জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায়, চাঁচড়া চেকপোস্ট মোড়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি আরও জানান, অভিযানে তানভীরকে একটি চাকুসহ আটক করা সম্ভব হলেও অপর চারজন পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান