যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান,নিহত গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে। তিনি সদর ইউনিয়নের একজন গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।