যশোরে ধানের জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম

Share

যশোর অফিস
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামে ধানের জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে সাগর (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বিবাদীর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত সাগর ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে পানি দেওয়া নিয়ে একই এলাকার কাশেম (৫৫), তার ছেলে শাহিন (৩০) এবং হিজল (২৫)এর সঙ্গে সাগরের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে তারা গাছি দা দিয়ে সাগরের পিঠ ও ডান হাতে উপর্যুপরি কুপিয়ে জখম করে দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, সাগরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Read more