যশোর অফিস
যশোর শহরের দাইতলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইকবাল কবির (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের দাইতলা বিবাদের বাড়ির সামনে এঘটনা ঘটে।
আহত ইকবাল কবির দাইতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। অভিযোগ রয়েছে,একই এলাকার আপন চাচাতো ভাই জুয়েল রানা (৩০) পূর্বের পারিবারিক বিরোধের জেরে ইকবালকে তার বাড়ির সামনে রাস্তায় পেয়ে ছুরি দিয়ে আঘাত করেন।এতে তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা জানান,ঘটনার পর স্বজনরা দ্রুত ইকবাল কবিরকে উদ্ধার করে যশোর জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।