যশোরে ধানের শীষের পক্ষে জাকের পার্টির নির্বাচনী প্রচারণা 

Share

যশোর অফিস 
ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল বিকেলে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাকের মঞ্জিল কর্মী গ্রুপের ইউপি প্রধান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। উন্নয়ন ও জনগণের সেবায় পরিচিত মুখ হিসেবে অমিতকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। সভা শেষে প্রার্থীর জন্য বিশেষ দোয়া করা হয়।
এদিকে বাদ মাগরিব কাশিমপুর ইউনিয়ন পরিষদের সামনে অমিতের পক্ষে পৃথক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জাকের মঞ্জিল কর্মী গ্রুপসহ বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

Read more