যশোর-৩ চশমা প্রতীকের প্রার্থীর গণসংযোগ

Share

যশোর অফিস 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.নিজামদ্দিন অমিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার সকাল ১০টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় চশমা প্রতীকের পক্ষে এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে চশমা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসানসহ দলের নেতাকর্মীরা। অন্যদের মধ্যে ছিলেন সুশান্ত সরকার, আনোয়ার সিকদার, ফরহাদ শেখ, শেখ সিফাত হোসেন ও শেখ রিফাত হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাগপা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নির্বাচনে চশমা প্রতীকের বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।

Read more