যশোর অফিস:
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর মারধরে নারীসহ দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিকরগাছার উত্তর গঙ্গাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন গঙ্গানন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী লাকি (৩২), ও ইয়াসিনের স্ত্রী রুপসী (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী ইকবাল (৫০), লাথি, কিল-ঘুষি ও ইট দিয়ে লাকির মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি গ্রহণের প্রস্তুতি চলছে।