যশোর অফিস:
যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে।
পুলিশ জানায় (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের কাজীপাড়া কাঠালতলা শাহিন চাকলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক রিয়াদ ইসলাম নিরব (২০),শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মনিরুল ইসলাম মুক্তর ছেলে।
অভিযোগে জানা যায় একই এলাকার দুরন্ত (২২), সিজান (২১), আরিয়ান আকাশ (২২), আবিদ (২৩) ও চয়ন (১৮) পূর্বশত্রুতার জেরে রিয়াদ ইসলাম নিরবকে একা পেয়ে চাকু দিয়ে শরীরের তিন স্থানে আঘাত করে ছুরিকাঘাতে করে। পরে আহত অবস্থায় তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।