যশোর শহরের জেল রোডে কাপড়ের দোকানে চুরি

Share

যশোর অফিস 
যশোর শহরের জেলরোড এলাকায় একটি কাপড়ের দোকানে তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে ‘বিডি টু বিএড’ কলেজের বিপরীতে অবস্থিত দোকান থেকে নগদ ২২,৪০০ টাকা ও প্রায় ২৩ হাজার টাকা মূল্যের থ্রি-পিসসহ মালামাল চুরি হয়। সিসিটিভি ফুটেজে মই দিয়ে ছাদ হয়ে দোকানে প্রবেশের দৃশ্য দেখা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, এলাকায় মাদক ও ছিনতাইকারী সিন্ডিকেট সক্রিয় থাকায় এমন অপরাধ বাড়ছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে; পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে

Read more