যশোর অফিস
যশোর-৩ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারনা জমে উঠেছে।
জামায়াতের প্রার্থী ভিপি আব্দুল কাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত অবধি প্রতিটি ইউনিয়নের বিভ্ন্নি গ্রামে গ্রামে প্রচার প্রচারা করছেন। দিচ্ছেন লিফলেট আর নানা রকম প্রতিশ্রুতি।এনসিপিসহ জোট ভূক্ত দলের নেতৃবৃন্দ এসব পথসভা ও জনসভায় উপস্থিত থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দাঁাড়িপাল্লা প্রতিকে ভোট প্রার্থনা করছেন। আজ সকাল থেকে সদরের ইছালী ইউনিয়নে গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী ভিপি আব্দুল কাদের। এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান ও সদর উপজেলার নায়েবে আমির ইসমাইল হোসেন।এছাড়া গত ২ দিনে ভিপি কাদের নওয়াপাড়া ও উপশহর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জনসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং যশোরের উন্নয়নের তার ও তার দলের পরিকল্পনার কথা তুলে ধরেন । এসময় তিনি একাধিক পথ সভায় বক্তৃতা করেন এবং লিফলেট বিতরণ করেন। এসব পথসভায় এনসিপির নেতা খালেদ সাইফুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকালে তিনি যশোর পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে ভোটরদের সাথে গণসংযোগ করেন। এছাড়া রাতে তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডেও গনসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তৃতা করেন। এসব পথ সভায় দাড়িপাল্লা প্রতিকের প্রতি ব্যাপক সমর্তন প্রকাশ করেন উপস্থিত কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা।