ভোটার তথ্য সহজলভ্য করতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করছেন অনিন্দ্য ইসলাম অমিত

Share

যশোর অফিস :
নির্বাচনের দিন ভোটারদের ভোগান্তি কমাতে ভোটার তথ্য সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে তিনি www.vote4anindaislamamit.com নামে একটি ওয়েবসাইট এবং Smart Voter Info BD নামে একটি মোবাইল অ্যাপ চালু করছেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা নিজেদের জন্ম তারিখ ও ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলে ভোটার তথ্যসহ ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। ফলে ভোটকেন্দ্র খুঁজে পাওয়া ও ভোট প্রদানের প্রস্তুতি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রমটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিষয়টি বহুল প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Read more