যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথিতে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ 

Share

যশোর অফিস 
স্বামী বিবেকানন্দের ৬৪ তম জন্ম তিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের ও কৃষ্ণ মিশনের পক্ষ থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।
ফল বিতরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত,যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.ইলা মন্ডল, হাসপাতালে সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডা.হিমাদ্রি শেখর সরকার, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ মহারাজ,সরকারি অধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ ও স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি তপন রায় প্রমুখ।
হাসপাতালে ৬ শ রোগীকে সকালের খাবার হিসেবে হল দেয়া হয়েছে।

Read more