যশোরে ইজিবাইক–ট্রাক সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত 

Share

যশোর অফিস 
যশোর শহরের হুসতলা বকচর র‍্যাব অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় সিফাত ফকির (৩৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত সিফাত ফকির নড়াইল জেলার নড়াগাতি থানার বওসোনা গ্রামের মো. ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ইজিবাইকে করে যশোর শহরের রাজারহাট এলাকায় যাওয়ার পথে হুসতলা বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Read more