যশোরে খেজুর গাছের রস পাড়া নিয়ে বিরোধে দুইজন আহত

Share

যশোর অফিস:
যশোর শহরের ক্যান্টনমেন্ট মেডিকেল কলেজ এলাকার একটি খেজুর গাছের রস পাড়া নিয়ে বিরোধের জেরে দুইজন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় যশোর ক্যান্টনমেন্ট মেডিকেল কলেজের প্রথম গেটের সামনে এঘটনা ঘটে।আহতরা হলেন শহরের আশ্রম রোড এলাকার জুয়েল হোসেনের ছেলে সামী (১৫) শংকরপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে নুর ইসলাম (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়,কিশোর সামী নুর ইসলামের রিকশায় করে ওই এলাকায় যাওয়ার সময় খেজুর গাছের রস পাড়া নিয়ে গাছের মালিক ইনু খাঁ (৬৫)-এর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইনু খাঁ কাছে থাকা বাঁশের তৈরি বাঘ (লাঠি) দিয়ে সামী ও নুর ইসলামকে মারধর করেন। এতে দু’জনই আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে নুর ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অপরদিকে সামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Read more