যশোর অফিস
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের বিশেষ অভিযানে যশোরের বেনাপোল পোর্ট পুটখালী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে সীমান্তের পুটখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহা আলম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির সামনে টিনের ছাউনি দেওয়া ঘরের মেঝের ভেতরে লুকানো একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ বোতল ল্যাবোরেট, ১৯ বোতল ফেনসিডিল ও ৮ বোতল উইনক্রেক্স উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬, সিপিসি-৩ এর অপারেশন কমান্ডার মেজর ফজলে।