যশোর অফিস: যশোরে ইজিবাইক ও মাটি টানা টলি গাড়ির সংঘর্ষে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে মনিরামপুর ব্রাহ্মণডাঙ্গা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সদরের মুরলি গ্রামের সজলের ছেলে সুয়াইব (১১) সুতি ঘাটা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে হেলাল (৩২), কামালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে সেলিম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা কুয়াদা এলাকা থেকে নওপাড়া যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে রওনা দেন। পথে মনিরামপুর ব্রাহ্মণডাঙ্গা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি টানা একটি টলি গাড়ির সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গেলে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।