বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী লিটনের মতবিনিময়

Share

যশোর অফিস: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে ৮৫ যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৫ যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ ও অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান,শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাংবাদিক কাজী শাহজাহান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন কর্পোরাল ফিরোজ আহমদ।

মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন পরিকল্পনা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Read more