যশোর রেলস্টেশনে ছুরিকাঘাতে মুরগির দোকানের কর্মচারী আহত

Share

যশোর অফিস
যশোর রেলস্টেশন এলাকায় ছুরিকাঘাতে মিরাজ হোসেন রাতুল (২০) নামে এক যুবককে গুরুতর আহত করেছে এক কাঁচামাল দোকানদার। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ হোসেন রাতুল যশোর রেলস্টেশন করিমের মুরগির দোকানের কর্মচারী। তিনি আব্দুল হালিমের ছেলে এবং শংকরপুর রামকৃষ্ণ আশ্রম রোড এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ভ্যান থেকে দোকানে মুরগি নামানোকে কেন্দ্র করে পাশের একটি কাঁচামালের দোকানদারের সঙ্গে মিরাজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আকাশ (২১) নামের এক যুবক ধারালো চাকু দিয়ে মিরাজের পিঠে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত গুরুতর জখম হন।
ঘটনার পর দোকান মালিক ও আশপাশের লোকজন মিরাজকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত আকাশ আক্কাসের ছেলে। তিনি যশোর রেলস্টেশন টাওয়ারের পাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Read more