যশোরে ছাদ থেকে পড়ে আহত জেলা ছাত্রলীগের সাবেক নেতা

Share

যশোর অফিস
যশোর শহরের উপশহর এলাকায় ছাদ থেকে পড়ে জাহিদ হাসান (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
আহত জাহিদ হাসান মৃত নাজির আহম্মেদের ছেলে। তিনি যশোর সদর উপজেলার উপশহর ই-ব্লকের বাসিন্দা।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে তার বাড়ির সামনে অজ্ঞাত ৪–৫ জন ব্যক্তি তাকে নাম ধরে ডাকাডাকি করে। এতে আতঙ্কিত হয়ে তিনি পাশের একই এলাকার বাসিন্দা রকি নামের এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে পড়েন। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জাহিদ হাসানের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

Read more