যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে পিটিয়ে আহত

Share

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বাঘারপাড়ার রায়পুর এলাকায়।
আহত যুবকের নাম কবির হোসেন (২৫)। তিনি বাঘারপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে একই এলাকার নাজমুল (৩৫), আব্দুর রহিম (২৮) ও আব্দুর রশিদ (৫৮) এর সঙ্গে কবির হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা ইট দিয়ে কবির হোসেনের মাথা ও মুখে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

Read more